ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬,
সময়: ১১:৪৮:২২ PM

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
18-05-2026 05:46:51 PM
ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

এবারের ঈদুল আজহায়ও সংবাদপত্র শিল্পের কর্মীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।সোমবার (১৮ মে) সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই ২৭ মে থেকে ৩১ মে, ২০২৬ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।দীর্ঘকাল ধরে দেশে দুই ঈদে সরকারি ছুটি তিন করে হলেও ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের আমলে দুই ঈদের ছুটিই বাড়ানো হয়। সেই ধারাবাহিকতায় এবার বিএনপি সরকারও গত ঈদুল ফিতর এবং সামনের ঈদুল আজহায় লম্বা ছুটি ঘোষণা করে। তবে সরকারি ছুটি বাড়ালেও সংবাদপত্র শিল্পের মালিকরা প্রথমে ছুটি বাড়াতে সম্মত হননি। ফলে ২০২৫ সালের ঈদুল ফিতরে সাংবাদিকরা তিন দিনের ছুটিই উদযাপন করেন। তবে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের দাবির মুখে গত বছর ঈদুল আজহায় প্রথম নোয়াব সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরের পর ঈদুল আজহায়ও পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সাংবাদিকরা।

তবে নোয়াবের ঘোষিত এই ছুটি শুধু সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে সংশ্লিষ্ট। টেলিভিশন মালিকদের আলাদা সংগঠন রয়েছে এবং যেহেতু টেলিভিশন এক মুহূর্তের জন্যও বন্ধ থাকে না এজন্য সেখানে সাধারণত সাংবাদিকরা পর্যায়ক্রমে ছুটি কাটিয়ে থাকেন। একই পদ্ধতি অবলম্বন করা হয় ২৪ ঘণ্টার সংবাদমাধ্যম হিসেবে পরিচিত নিউজপোর্টালগুলোতেও।