ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬,
সময়: ০৪:৪৬:৫৫ PM

বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
12-06-2026 06:00:00 AM
বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ

সরকার তৃতীয় ভাষাজ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারা ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ কথা জানান।তিনি জানান, শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলকভাবে কারিকুলামে জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি অন্তর্ভুক্ত করা হবে। এজ্ন্য সরকার তৃতীয় ভাষাজ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান, এমন শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে।