ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬,
সময়: ১০:৪৩:১৬ PM

প্রধানমন্ত্রীর মন খারাপ,দাবি নাহিদ ইসলামের

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
13-06-2026 06:00:00 AM
প্রধানমন্ত্রীর মন খারাপ,দাবি নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন খারাপ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মন খারাপ! বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে?শনিবার (১৩ ‍জুন) চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।নাহিদ বলেন, সমালোচনা করার কারণ আপনারা বাজেটে দুর্নীতির রাস্তা বন্ধ করেননি, লুটপাটের রাস্তা বন্ধ করেননি। তাই আমরা বাজেটের যৌক্তিক সমালোচনা করছি।তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতে পুনরায় প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। আবারও ব্যাংক দখল শুরু হয়ে গেছে, এস আলমের হাতে আবারও ব্যাংক তুলে দেওয়া হচ্ছে।

বক্তব্যে বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান বাজেটের মাধ্যমে কাঙ্ক্ষিত অর্থনৈতিক পরিবর্তন সম্ভব হবে না। টেকসই পরিবর্তনের জন্য বাংলাদেশ পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিচার বিভাগে কার্যকর সংস্কার প্রয়োজন।

সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ও ভারতের আকাশ ও মাটি এক নয়। এটার ফয়সালা ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালে হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে আধিপত্যবাদ চলবে না।

তিনি সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।