বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের দাবির কথা সরাসরি শুনেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে তিনি রাস্তায় দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারেক রহমান গুলশানের বাসা থেকে গাড়িতে করে রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। এ সময় কার্যালয়ের বাইরে এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীরা অপেক্ষায় ছিলেন। কার্যালয়ের ভেতরে প্রবেশ করার পর তিনি সঙ্গে সঙ্গে আবার গেটের বাইরে বেরিয়ে আসেন। এরপর নিবন্ধনধারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উত্থাপিত দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন।