ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০৪:৫৪:৫৫ AM

তারেককে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
13-02-2026 04:10:09 PM
তারেককে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান। নিজের পোস্টে মমতা ব্যানার্জি বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে—এটাই আমরা কামনা করি।’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসন পেয়ে বিজয়ী হয়েছে।