ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬,
সময়: ০৯:১৯:২৯ PM

মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে:ইরান

ডেস্ক রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
29-03-2026 07:39:43 PM
মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে:ইরান

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইরান যুদ্ধ শুরুর ৩০ দিন পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।গালিবাফ বলেন, ‘মার্কিন সেনারা স্থলভাগে এলে তাদের আগুনে পুড়িয়ে দিতে এবং তাদের আঞ্চলিক মিত্রদের চিরতরে শাস্তি দিতে ইরানি বাহিনী অপেক্ষা করছে।’তিনি আরও বলেন, ‘আমাদের হামলা অব্যাহত রয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত।আমাদের দৃঢ়তা ও বিশ্বাস আরও বেড়েছে।’
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। রোববার ইসলামাবাদে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের।

তবে এসব কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী ‘স্থল অভিযানের’ প্রস্তুতি নিচ্ছে, এমন সময় যখন হাজার হাজার মার্কিন সেনা ও মেরিন মধ্যপ্রাচ্যে পৌঁছাচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান