ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬,
সময়: ০১:৪১:২৪ AM

আদালতের কাধে বন্দুক রেখে মোতালেব ভুইয়ার প্রতারণা-২

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
12-04-2026 07:12:36 PM
আদালতের কাধে বন্দুক রেখে মোতালেব ভুইয়ার প্রতারণা-২

দেশের বিভিন্ন পর্যায়ের ভিআইপিদের সাথে ছবি তুলে সে ছবি নিজের পত্রিকায ছেপে আবার কখনো সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচার করে নিজেকে শক্তিশালী আর ভিআইপি  হিসেবে পরিচয় দেয়া প্রতারক মোতালের ভূইয়ার একটি কৌশল। রাজনীতিবিদ, আইন জীবি আমলাদের সাথে ছবি তুলে তার মাধ্যমে তিনি প্রতারণা সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন।সেই সব ছবি এবং কখনো নিজ এলাকা নোয়াখালীর পরিচয়ে এলাকার কর্মকতাদের মাধ্যমে তিনি ্যানেজ করে থাকেন তার টার্গেটে থাকা সম্পদ। অনুসন্ধ্যান বলছে রাজউকে বৈশাখী  এপার্টমেন্ট প্রকল্পের আগেও এই মোতালেব ভূইয়া গুলশানের আরো কয়েকটি প্লট নানাভাবে দখলে নিয়ে বড় দু একটি গ্রুপের কাছে বিক্রি করে বহু অর্থের মালিক হয়েছেন। এসব প্লটের একটিতে দেশের বড় একটি গ্রুপের হেড অফিস স্থাপন করা হয়েছে।সেই গ্রুপের নাম ভাঙিয়ে মোতালেব ভ’ইয়া একের পর এক সিরিজ প্রতারণা করে যাচ্ছে। যার সর্বশেষ  প্রতারণার টার্গেট হচ্ছে  রাজউকের বৈশাখী প্রকল্পের আওতায় থাকা গুলশানের  প্লট নং-সি ডব্লিও এন (বি)৮ রোড নং ৩৫ বাড়ি নং ৮ গুলশান ২ মডেল টাউন এর  ৩২ কাঠা জমি। শুধূ জমি নয় রাজউকের নিজস্ব অর্থায়নে নির্মিত  ১৪তলা বিশিষ্ট ভবনেরও মালিক দাবিদার এখন এই মোতালেব ভূইয়া। 
এ বিষয়ে জানতে মোতালেব  ভূইয়ার সম্পাদিত পত্রিকার প্রিন্টার্স লাইন থেকে নাম্বার নিয়ে মুঠোফোনে ফোন করলে,ফোন রিসিভ করেন। এবং  কোন উত্তর নাদিয়ে যা পারেন লিখতে বলেই ব্যাস্ততা দেখিয়ে লাইন কেটে দেয়।।