ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬,
সময়: ১১:৩৯:২৫ PM

সাংবাদিকদের ওপর হামলায় জিরো টলারেন্স:স্বপন

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
01-06-2026 02:45:47 PM
সাংবাদিকদের ওপর হামলায় জিরো টলারেন্স:স্বপন

সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি সংবাদকর্মীদের ধন্যবাদ জানান। সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।গত রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। তিনি বলেন, অন্যান্য দেশগুলো সংকটের শুরুতেই তেলের দাম বাড়িয়ে দিলেও বাংলাদেশ পরিস্থিতি বিবেচনা করে এতদিন দাম বাড়ায়নি। তবে বাংলাদেশ জ্বালানি খাতে আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে শেষ পর্যন্ত দাম বৃদ্ধি করতে হয়েছে।

সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালের অভ্যন্তরে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান মন্ত্রী। 

তিনি স্পষ্ট করে বলেন, মূলধারার সাংবাদিকদের ওপর হামলার ঘটনার ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি অবলম্বন করবে।মন্ত্রী আশ্বাস দেন যে, সাংবাদিকদের ওপর হামলার এই দুঃখজনক ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।