ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
সময়: ১২:১২:১৪ AM

যুবদলের পদবঞ্চিতদের জরুরি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.গেম
01-07-2026 08:56:41 PM
যুবদলের পদবঞ্চিতদের জরুরি সভা অনুষ্ঠিত

ঢাকা, ১ জুলাই ২০২৬ (বুধবার): আজ বিকেল ৫টায় রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিটে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারি বাসভবন (৩৫, হেয়ার রোড, ঢাকা) পরিদর্শন করে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তাঁর মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাওয়া হবে।

সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং জেল-জুলুমের শিকার ত্যাগী নেতাদের উপেক্ষা করে সম্প্রতি ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাঁদের দাবি, নবগঠিত কমিটির অধিকাংশ সদস্য দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ও অপরিচিত।

সভা থেকে দ্রুত সময়ের মধ্যে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন:
রফিকুল ইসলাম রফিক (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল (সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), জাকির হোসেন খান (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), রিয়ন তালুকদার (সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), দেওয়ান অলি উদ্দিন সুমন (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), আবুল হাসান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), খালিদ মাহমুদ মাসুদ (সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), মাহফুজুর রহমান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মিজানুর রহমান সোহাগ (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), আমানুল্লাহ বিপুল (সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), আসাদুল হক টিটু (সহ-শিল্প বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), গোলাম ফারুক (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), শাহিনুজ্জামান মিন্টু (সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), দুলাল হোসেন (সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), সেলিম হোসেন মুন্না আকন্দ (সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), বাসেদুর রহমান সোহেল (সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), মিজানুর রহমান মোল্লা (সাবেক সদস্য, যুবদল), মিজানুর রহমান খান (সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), মেজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ, মাসুদ সরকার, সুমন চৌধুরী, গোলাম আজম সৈকত, সবুর খান সাগর, মিরাজ আজিম, স্বপন মণ্ডল, মাজেদুল ইসলাম মাসুম, খন্দকার আমিনুল হক কাকন, নজরুল ইসলাম নাহিদ, ফরিদ খান, মহিবুল্লাহ জয়, খলিলুর রহমান জনি, শরিফ আল ফরহাদ দীপু, ফজলুল হক নিরব, রাকিবুল ইসলাম রোকন, জাহাঙ্গীর আলম, ইয়াকুব রাজু, শফিউল আজম, বিশ্বজিৎ ভদ্র, এম. কামরুল হাসান, মাহমুদ খান, দুলাল মাতব্বর, খসরু আহমেদ হিরন, সেলিম রেজা, মাসুদ রানা, মানিক হোসেন, এমদাদুল হক পারভেজ, ইমদাদুল হক, নজরুল ইসলাম, মহিউদ্দিন বেগ সুজন, কবির আহমেদ এবং মনিরুজ্জামানসহ আরও অনেকে।