ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬,
সময়: ০২:২০:২৯ AM

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
03-07-2026 08:43:09 PM
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

 তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং একটি স্বাধীন গণমাধ্যমে দৃঢ়ভাবে বিশ্বাস করে।তিনি বলেন, অতীতে দেশে গণতন্ত্র সমুন্নত রাখা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এনটিভির ভূমিকা প্রশংসনীয় ছিল এবং আগামীতেও এই ধারা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-এর ২৪ বছরে পদার্পণ (প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তথ্য প্রতিমন্ত্রী বলেন, 'সময়ের সাথে আগামীর পথে' স্লোগান নিয়ে প্রায় ২৪ বছর আগে যাত্রা শুরু করা এনটিভি আজ তার বস্তুনিষ্ঠ সংবাদ ও যুগোপযোগী অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। শুধু দেশে নয়, বরং দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশীদের মাঝেও চ্যানেলটি গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এনটিভি-কে আজকের এই গৌরবময় অবস্থানে নিয়ে আসার পেছনে চ্যানেলটির দূরদর্শী ম্যানেজমেন্ট এবং দিনরাত পরিশ্রম করা সকল কলাকুশলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এনটিভি অতীতে যেভাবে গণতন্ত্রের পক্ষে লড়াই করে গেছে, ঠিক সেভাবেই সামনের দিনগুলোতেও দেশের গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা রেখে এগিয়ে যাবে।