ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬,
সময়: ০২:৫৫:২১ AM

দুই জেলার বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক"

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
18-07-2026 08:32:32 PM
দুই জেলার বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক"

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন।

দলীয় সূত্র জানায়, বৈঠকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ডের অগ্রগতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।