বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য শুভেচ্ছা ও সৌজন্যের নিদর্শন হিসেবে পাঁচ বাক্স আম পাঠিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ৩০ জুলাই ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন একটি কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। কূটনৈতিক নোটে বলা হয়, দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য এই উপহার পাঠিয়েছেন।
উপহারটি যথাযথভাবে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের সহযোগিতাও চেয়েছে পাকিস্তান হাইকমিশন।