ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬,
সময়: ০২:৫৫:১৬ AM

আপত্তিকর পোস্ট, মেটা ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
31-07-2026 04:56:49 PM
আপত্তিকর পোস্ট, মেটা ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে আপত্তিকর ভিডিও ও ছবি ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসসহ একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক বিক্ষোভের পর হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি এবং তেলেঙ্গানা বিজেপির কর্মী টি সাইকিরণ গৌডের করা পৃথক দুটি অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেয়।অভিযোগে বলা হয়েছে, ইনস্টাগ্রামে প্রকাশিত কয়েকটি ভিডিও ও ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রধানমন্ত্রীর বিকৃত উপস্থাপন করা হয়েছে। এসব কনটেন্ট মানহানিকর, উস্কানিমূলক এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিও ফেসবুকে সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ায় ভারত সরকারের অসন্তোষের মুখে পড়ে মেটা। পরে মেটা সরকারের কাছে দুঃখ প্রকাশ করে জানায়, গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর সুরক্ষায় আরও কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।

মেটা আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অ্যাকাউন্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি পর্যালোচনা করবেন। বিষয়বস্তু নিয়ন্ত্রণ নিয়ে সরকারের সঙ্গে মেটার প্রতিনিধিদের বৈঠকের কথাও জানানো হয়েছে।

এদিকে, দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচিতে সহিংসতার ঘটনার পর দিল্লি পুলিশ প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে তৈরি করা আপত্তিকর মন্তব্য ও পোস্ট দ্রুত সরিয়ে নিতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদ পোর্টালকে নির্দেশ দিয়েছে।

সূত্র: এনডিটিভি