ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬,
সময়: ০৬:৪০:৫৭ AM

পুশইনের মাধ্যমে এজেন্ট ঢুকাছে ভারত:সারজিস

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
29-05-2025 10:30:09 PM
পুশইনের মাধ্যমে এজেন্ট ঢুকাছে ভারত:সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের মাধ্যমে এজেন্ট ঢুকিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত। এজন্য দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু বিজিবি সীমান্ত রক্ষী না, আপনারা সবাই সীমান্তের এক একজন রক্ষী।বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে, ততদিন সেদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। এছাড়াও দেশটি সম্পর্ক ভালো করতে চাইলে প্রতিবেশী হিসেবে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে। এসময় তিনি বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়েছে বুড়িমারী নাম দিয়ে কিন্তু বুড়িমারীতে ট্রেনটি আসে না। তাই সবাই একজোট হয়ে যেখানে ট্রেনটি আসে সেখানে গিয়ে প্রতিবাদ করা উচিত। হয় ট্রেনের নাম পরিবর্তন করা হবে, নইলে বুড়িমারী থেকে ট্রেনটি চলবে।

তিনি আরও বলেন, এই পাটগ্রাম উপজেলায় যারা বালু ও পাথর সিন্ডিকেট তাদের চিহ্নিত করে গোড়ায় কেটে ফেলতে হবে। এদের সঙ্গে বড় বড় রাজনৈতিক দলের লোকজন জড়িত। রাত হলে তারা পকেট ভরে টাকা নেয়। এই কালপিটদের মুখোশ উন্মোচন করতে হবে।

এসময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাদের ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সফরে জেলার অপর চার উপজেলায় একাধিক পথসভা ও লিফলেট বিতরণে অংশ নেওয়ার কথা রয়েছে সারজিস আলমের।