ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬,
সময়: ১১:২৫:৪৩ AM

এপ্রিল নির্বাচনের উপযুক্ত সময় নয়:মির্জা ফখরুল

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
07-06-2025 10:04:26 PM
এপ্রিল নির্বাচনের উপযুক্ত সময় নয়:মির্জা ফখরুল

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষ নেতারা দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা ও দোয়া করেছেন। এ সময় শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ।  শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের বরাবরই দাবি ছিল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। জনগণের প্রত্যাশাও সেটি ছিল।কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এবং যে সময়টি দাঁড় করা হয়েছে এটি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এই সময় প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, রোজার পরেই এবং পাবলিক পরীক্ষা থাকে। সুতরাং এই সময়টি খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এ ছাড়া নির্বাচনের প্রচার করতে হবে রোজার মাসে, যেটা খুব কঠিন হবে।আমরা মনে করি, ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব। সেটাই জাতির জন্য উপযোগী হবে।