ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
সময়: ০৯:৪৬:৪০ PM

রাড্ডা ভাঙচুরের ঘটনায় আমিরের বার্তা

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
01-10-2026 08:31:24 PM
রাড্ডা ভাঙচুরের ঘটনায় আমিরের বার্তা

রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনায় নাম জড়ানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।তবে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের উদ্দেশে বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেন তিনি।

বার্তায় জামায়াত আমির লেখেন, ‘রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি লেখেন, ‘দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।’

ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে।’