ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬,
সময়: ০১:৩৩:৪১ AM

শান্ত-লিটনের ফিফটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

এমডি আসাদুল্লাহ,সিনিয়র রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
23-04-2026 10:39:07 AM
শান্ত-লিটনের ফিফটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

শুরুর ধাক্কা কাটিয়ে চট্টগ্রামে ইনিংস গড়ার পথে হাঁটছে বাংলাদেশ, ভরসার জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে ধীরে শুরু করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রানের গতি বাড়ান এই দুই ব্যাটার।ইনিংসের ২৬তম ওভারে শান্ত পৌঁছে যান ব্যক্তিগত অর্ধশতকে, ৭০ বলে ফিফটি করেন তিনি। পরপর দুই ম্যাচেই ফিফটির দেখা পান এই অধিনায়ক।অন্যদিকে লিটন শুরুতে বেশ সংযত ছিলেন, ঝুঁকি না নিয়ে উইকেটে টিকে থাকার দিকেই মনোযোগ দেন।
২৯তম ওভারে এসে লিটনের ব্যাট থেকে আসে প্রথম বাউন্ডারি, সেটিও ৬০ বল খেলার পর।

জেডেন লেনক্সকে চার মেরে স্বস্তি পান এই ডানহাতি ব্যাটার। পরের ওভারে বেন লিস্টারের বিপক্ষে আরেকটি চার মেরে জুটির রান তিন অঙ্কে নিয়ে যান তিনি।
 
লিটনও তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম ফিফটি, যদিও শুরুটা ছিল ধীরগতির। প্রথম ৫৯ বলে তিনি শুধু সিঙ্গেল-ডাবলেই সীমাবদ্ধ ছিলেন।

৩৫ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৬৯। শান্ত ৯৯ বলে ৮৯ এবং লিটন ৭৮ বলে ৫৫ রানে ব্যাট করছেন। তাদের জুটিতেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।